সাভারের
আশুলিয়ায় পৃথক দুটি স্থান থেকে স্কুল শিক্ষার্থীসহ দুই জনের লাশ উদ্ধার
করেছে পুলিশ। সোমবার সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজীরচট ও ইয়ারপুর
ইউনিয়নের গুমাইল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- গাজীরচট
হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা আক্তার সুমা (১৫) ও গুমাইল
এলাকার মোখলেছুর রহমান (৪০)। পুলিশ জানায়, রাতে নিজ ঘরে স্কুল শিক্ষার্থী
খাদিজার ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে আশুলিয়া
থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায়
নিয়ে আসে। নিহত স্কুল শিক্ষার্থী চিত্রশাইল এলাকার খোকন মিয়ার মেয়ে।
অন্যদিকে গুমাইল এলাকার জনৈক আতিকুর রহমানের বাড়ির একটি কক্ষ থেকে মোখলেছুর
রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত মোখলেছুর
জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার দোপাইপুরি গ্রামের আবু ইসহাকের ছেলে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, কিভাবে ওই
দুই জনের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং লাশ দুটি উদ্ধার
করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরকরা হয়েছে।

No comments:
Post a Comment