পাঁচ
ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার
কারণে দুর্ঘটনা এড়াতে সোমবার ভোর সাড়ে ৬টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে
ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পরে কুয়শা কেটে গেলে বেলা ১১টার দিকে ফেরি চলাচল
স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসি'র হরিণা ফেরি ঘাটের ব্যবস্থাপক এমরান হোসেন
জানান, ঘন কুয়াশার কারণে সোমবার ভোর সাড়ে ৬টা থেকে শরীয়তপুর-চাঁদপুর
নৌরুটেও ফেরি ছিল। কুয়াশার তীব্রতার কারণে মাঝ নদীতে তিনটি ফেরি নোঙর করতে
বাধ্য হয়। পরে কুয়াশা কেটে গেলে বেলা ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

No comments:
Post a Comment