নিউজিল্যান্ডের
পঞ্চম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে দুই শ' উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন
পেসার টিম সাউদি। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সেরা
অলরাউন্ডার সাকিব আল হাসানকে আউট করে দুই শ' উইকেট শিকারের ক্লাবে প্রবেশ
করেন সাউদি। আর বিশ্বের ৬৯তম বোলার হিসেবে দুই শ' উইকেট শিকারের ক্লাবে নাম
লেখান তিনি।
বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে নামার আগে
সাউদির বোলিং পরিসংখ্যান ছিলো ৫৫ টেস্টে ১৯৩ উইকেট। সিরিজের দ্বিতীয়
টেস্টের প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ২শ উইকেট শিকারের
ক্লাবে প্রবেশ করেন সাউদি। সাউদির আগে নিউজিল্যান্ডের হয়ে এই তালিকায় নাম
লিখিয়েছেন স্যার রিচার্ড হ্যাডলি, ড্যানিয়েল ভেট্টোরি, ক্রিস মার্টিন ও
ক্রিস কেয়ানর্স। নিউজিল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে দ্রুত দুই শ'
উইকেটশিকারী সাউদি। এই তালিকায় নাম তুলতে তার লেগেছে ৫৬ টেস্ট। আর মাত্র ৪৪
টেস্টেই দুই শ' উইকেট শিকার করেছিলেন হ্যাডলি।
নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার :
বোলার ম্যাচ উইকেট
স্যার রিচার্ড হ্যাডলি (১৯৭৩-১৯৯০) ৮৬ ৪৩১
ড্যানিয়েল ভেট্টোরি (১৯৯৭-২০১৪) ১১২ ৩৬১
ক্রিস মার্টিন (২০০০-২০১৩) ৭১ ২৩৩
ক্রিস কেয়ানর্স (১৯৮৯-২০০৪) ৬২ ২১৮
টিম সাউদি (২০০৮-২০১৭) ৫৬ ২০১
নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার :
বোলার ম্যাচ উইকেট
স্যার রিচার্ড হ্যাডলি (১৯৭৩-১৯৯০) ৮৬ ৪৩১
ড্যানিয়েল ভেট্টোরি (১৯৯৭-২০১৪) ১১২ ৩৬১
ক্রিস মার্টিন (২০০০-২০১৩) ৭১ ২৩৩
ক্রিস কেয়ানর্স (১৯৮৯-২০০৪) ৬২ ২১৮
টিম সাউদি (২০০৮-২০১৭) ৫৬ ২০১

No comments:
Post a Comment