বাংলাদেশ
কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিশিষ্ট পশুপুষ্টি বিজ্ঞানী প্রফেসর ড. মো:
জসিমউদ্দিন খান প্রো-ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। গতকাল
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা
গেছে। প্রফেসর ড. মো: জসিমউদ্দিন খান বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভিসি
হিসেবে দায়িত্ব পেলেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডীন হিসেবে
দায়িত্ব পালন করছিলেন। তিনি সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব
পালন করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ১৯৬১ এর ১৩ এ(১) অনুযায়ী
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের
প্রো-ভিসি হিসেবে নিযুক্ত করেছেন। প্রফেসর ড. খানের দায়িত্ব গ্রহনের দিন
থেকে এ নিয়োগাদেশ কার্যকর হবে।

No comments:
Post a Comment