Wednesday, January 4, 2017

বিপ্লব বার্ষিকীতে শক্তিমত্তা দেখাল কিউবা

৬০তম বিপ্লবের বার্ষিকীতে বরাবরের মতো শক্তিমত্তা প্রদর্শন করেছে কিউবা। দেশটির সেনাবাহিনী ও হাজার হাজার বেসামরিক নাগরিকের অংশগ্রহণে সোমবার রাজধানী হাভানার রেভ্যুলেশন স্কয়ারে প্যারেড অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষার্থীরা লাল ও সাদা রংয়ের ইউনিফর্ম পরে প্যারেডে অংশ নেয়। এ ছাড়া গ্রানমা ইয়াচের আদলে একটি বিশাল প্রতিরূপও প্যারেডে বহন করা হয়। ১৯৬৯ সালে মার্কিন সমর্থিত একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিপ্লবের শুরুতে ফিদেল কাস্ত্রো, রাউল কাস্ত্রো ও চে গুয়েভারাসহ তাদের সমর্থিত বিদ্রোহীরা ওই গ্রানমা ইয়াচে চড়ে মেক্সিকো থেকে হাভানায় আসেন। রয়টার্সের খবরে বলা হয়, অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কিউবার ঐতিহ্যের সঙ্গে তাল রেখে এবারও শক্তির মহড়া প্রদর্শন করেছে দেশটি। প্যারেডে অংশ নেয়া সেনারা স্বয়ংক্রিয় রাইফেল,
ভারি অস্ত্র বহন করেন। এ ছাড়া সমুদ্রে বিশাল নৌকার ওপর কিউবার পতাকা ও ফিদেল কাস্ত্রোর ছবি খচিত প্রতিরূপ ব্যবহার করা হয়। প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর উপস্থিতিতে ইউনিভার্সিটি স্টুডেন্ট ফেডারেশনের প্রধান জেনিফার বেল্লো মার্তিনেজ এ মহড়া শুরু করেন। জেনিফার বলেন, বিপ্লবের কোনো নীতি পরিত্যাগ করবে না কিউবা। এটা শুধু আমাদের স্বাধীনতা নয়, এটা আমাদের সার্বভৌমত্ব। বেসামরিক নাগরিকদের অংশগ্রহণে গণপ্যারেডে অনেককে ফিদেল কাস্ত্রোর ছবি বহন করতে দেখা গেছে। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমি ফিদেল’, ‘আমরা ফিদেল’। প্রতি ৫ বছর পর পর ২ ডিসেম্বর সশস্ত্র দিবসে এমন জমকালো প্যারেডের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু ২৫ নভেম্বর ফিদেল কাস্ত্রো মারা যাওয়ায় তা স্থগিত করা হয়।

No comments:

Post a Comment