Wednesday, January 4, 2017

মালয়েশিয়ায় প্রবল বন্যা

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে চার দিনের প্রবল বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। এতে হাজার হাজার গ্রামবাসী আটকা পড়েছেন। তাদের উদ্ধারে মঙ্গলবার বেশ কয়েকটি নৌকা ও ট্রাক কাজে লাগানো হয়েছে। এএফপি জানিয়েছে, তেরেংগানু ও কেলানটান রাজ্যে বন্যার কারণে কর্তৃপক্ষ বিভিন্ন স্কুল ও রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। ফলে অনেক গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তেরেংগানুর বেসামরিক প্রতিরক্ষা বাহিনী প্রধান চে আদম আবদুল রহমান বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর জন্য ৭শ’ কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। পার্শ্ববর্তী কেলানটানে বন্যার কারণে কমপক্ষে ৪ হাজার ৯০৬ জনকে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে ৩০টি নৌকা ও ২৩টি যানবাহন নিয়ে প্রায় ১৩শ’ কর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

No comments:

Post a Comment