ময়মনসিংহের
ভালুকা উপজেলার আশকা গ্রামে অবস্থিত টান আইরাফা ও নামা আইরাফা বিলের ২০০
একর বোরো জমিতে জলাবদ্ধতার সৃষ্টি করে এমদাদুল হক নামে স্থানীয় এক
প্রভাবশালী মাছ চাষ করছেন। এরই প্রতিবাদে বুধবার সকালে স্থানীয় শতাধিক
কৃষক-কৃষাণী ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকা উপজেলা পরিষদের সামনে প্রায়
ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি
স্মারকলিপি প্রদান করা হয়। কৃষকরা অভিযোগ করেন, উপজেলার খারুয়ালী গ্রামের
মদ্দী মড়লের ছেলে মৎস্য ব্যবসায়ী এমদাদুল হক আশকা গ্রামের দুটি বিল ছয়
মাসের জন্য ভাড়া নিয়ে চুক্তি ভঙ্গ করে জোরপূর্বক বার্ষিক মাছ চাষ করার
চেষ্টা করছে। চলতি বোরো মওসুমে বিলের পানি না ছাড়াতে ধান রোপণ করা সম্ভব
হচ্ছে না। এতে প্রায় ২০০ একর জমিতে বোরো চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই
প্রতিবাদে কৃষক কৃষাণীদের এই মানববন্ধন।

No comments:
Post a Comment