পাবনার
বেড়া পৌর এলাকার মোহনগঞ্জে ইট ভাঙ্গা মেশিন চাপায় চালক শাহাদৎ প্রামানিক
(৪০) নিহত হয়েছেন। তিনি সাঁথিয়া উপজেলার আমাইকোলা গ্রামের মৃত ইব্রাহিম
প্রামানিকের ছেলে। জানা যায়, আজ বুধবার সকালে আমাইকোলা থেকে ইব্রাহিম ইট
ভাঙ্গার উদ্দেশ্যে মেশিন নিয়ে মোহনগঞ্জ যাচ্ছিলেন।
পথের মধ্যে মোহনগঞ্জে
বন্যানিয়ন্ত্রণ বাঁধ কাম সড়কের ঢালে নামার সময় মেশিন উল্টে যায়। চালক
ইব্রাহিম এ সময় মেশিনের নিচে চাপা পড়েন। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার
করে বেড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেয়ার পথে
তার মৃত্যু হয়।

No comments:
Post a Comment