গাইবান্ধা-১
আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ডে জামায়াত-শিবির জড়িত
বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির
নানক। রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি লিটনের মরদেহ দেখতে
এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় গাইবান্ধার নিজ
বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সরকার দলীয় সংসদ সদস্য এমপি লিটন। তার
মরদেহ দেখতে ঢাকা থেকে রংপুরে যান জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের দুই
সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অপর সদস্য হলেন- আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা
গিনি। জাহাঙ্গীর কবির নানক বলেন, এমপি লিটনকে হত্যার ষড়যন্ত্র অনেক দিন
ধরেই ছিল।
তার শেষ রক্ষা হলো না। জামায়াত-শিবির এই হত্যাকাণ্ডের সঙ্গে
জড়িত।তিনি বলেন, হত্যাকারীরা কোনোভাবেই রেহাই পাবে না। তাদের গ্রেফতার করে
দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সারা
বিশ্বে যেভাবে জঙ্গি উত্থান হয়েছে সে তুলনায় বাংলাদেশে জঙ্গিরা সুবিধা করতে
পারেনি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতাবিরোধী চক্র
যতই ষড়যন্ত্র করুক এ দেশ থেকে তাদেরকে নির্মূল করা হবে। শনিবার সন্ধ্যা
সাড়ে ৫টার দিকে দুই মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত সরকার দলীয় সংসদস সদস্য
মঞ্জুরুল ইসলাম লিটনের নিজ বাড়িতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। এরপর
তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাড়ে ৭টার দিকে
চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি। মঞ্জুরুল ইসলাম লিটন ২০১৪ সালের ৫
জানুয়ারির নির্বাচনে গাইবান্ধা- ১ আসনে এমপি নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন
ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

No comments:
Post a Comment