মৌলভীবাজারে
সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫
জন আহত হয়েছেন। নিহত দুইজন অটোরিকশার যাত্রী ছিলেন।
রাজনগর উপজেলার
মসুরিয়া এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর
পিকআপভ্যানের চালক পালিয়ে যায়। হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত
পাঁচজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়
পুলিশ জানায়, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা
হয়েছে।

No comments:
Post a Comment