Saturday, January 14, 2017

খাদ্য ও পানীয় ছাড়া ৫ বছর

প্রাণিজগত বড়ই বিচিত্র। সাগরের নিচে রয়েছে এই বৈচিত্র্য। প্রাণিজগত ছাড়া মৎস্যকুলেও রয়েছে আকর্ষণীয় অনেক তথ্য। আফ্রিকাতে এক ধরনের মাছ রয়েছে যেগুলো খাবার এবং পানীয় ছাড়া তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এক ঘুমেই তাদের কেটে যায় বহু সময়। এ মাছের প্রজাতির নাম আফ্রিকান লাংফিশ। এ মাছগুলো তখনি জেগে ওঠে যখন তারা পানির স্পর্শ পায়। জীববৈচিত্র্য অনুসারে প্রাণীরা সাধারণত একটি বর্ধিত সময় পর্যন্ত কোনো খাদ্য বা পানীয় ছাড়া বেঁচে থাকতে পারে।
এসময় পর্যন্ত তারা প্রাকৃতিক কাজ থেকেও বিরত থাকে। এসময় তারা প্রজনন প্রক্রিয়াও বন্ধ রাখে। এ প্রক্রিয়া মানুষের ক্ষেত্রে কার্যকর করা গেলে সার্জনরা অপারেশনের মতো গুরুত্বপূর্ণ সময়ে রক্ত সঞ্চালন বেশি সময় পর্যন্ত বন্ধ রাখতে সক্ষম হবেন এবং মহাকাশে অধিক দূরত্বে ভ্রমণ করাও সহজ হবে। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের গবেষক প্রফেসর আইপি ইউয়েন অং স্বাদু পানির মধ্যে ছয় মাস ধরে বিভিন্ন জিনগত পরীক্ষা-নিরীক্ষা করেন এ প্রজাতির মাছ নিয়ে। বছরের অন্য সময়ে মাছগুলোর স্বভাব কেমন থাকে তাও এই গবেষণার অন্তর্ভুক্ত ছিল। গবেষকরা আরও আবিষ্কার করেছেন এ আফ্রিকান লাংফিশগুলো উচ্চ তাপমাত্রাতেও তাদের স্বাভাবিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারে। বিজ্ঞানীরা এ গবেষণা চিকিৎসা ও মহাকাশ বিজ্ঞানে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন।

No comments:

Post a Comment