ভারতের
একটি সরকারি দফতরের ক্যালেন্ডারে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে সেখানে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বসানো নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এর
বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ‘খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনে’র
কর্মীরা। তারা বলেছেন, এ সিদ্ধান্ত তাদের দুঃখ দিয়েছে। তবে খাদির
কর্মকর্তারা এ নিয়ে বিতর্ক তৈরি করা ‘ভিত্তিহীন ও অযৌক্তিক’ বলে জানিয়েছেন।
খবর এনডিটিভির।
ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা গান্ধী অহিংস
আন্দোলনের পাশাপাশি ভারতের গ্রামীণ শিল্প পুনরুজ্জীবনের জন্যও আন্দোলন
করেছিলেন। খাদি নামের প্রতিষ্ঠানটি মূলত সেই লক্ষ্যেই কাজ করে। খাদি মানে
হস্তচালিত তাঁতে তৈরি এক ধরনের কাপড়। ভারতের আত্মনির্ভরতার প্রতীক হিসেবে
এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গান্ধী এ কাপড়
ব্যবহার করতেন। খাদির কর্মকর্তারা বলেছেন, তারা এবার ক্যালেন্ডারে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি যুক্ত করেছেন, কারণ তিনিও গ্রামীণ
শিল্পের একজন সমর্থক। তারা আরও বলেন, শুধু এবার নয়, ১৯৯৬, ২০০২, ২০০৫,
২০১১, ২০১৩ এবং ২০১৬ সালের ক্যালেন্ডার ও ডায়েরিতে গান্ধীর ছবি দেয়া হয়নি।
এছাড়া শুধু গান্ধীর ছবি যোগ করতে হবে এমন কোনো শর্তও নেই।

No comments:
Post a Comment