Sunday, January 8, 2017

এয়ার ইন্ডিয়ার বিমানে থাকবে হ্যান্ডকাফ

তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিল ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। সাম্প্রতিক অতীতে দু’‌বার এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেছেন পুরুষ যাত্রীরা। একবার বিমান সেবিকার সঙ্গে। একবার এক মহিলা যাত্রীর সঙ্গে। তাই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তাদের আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমানে এবার থেকে প্লাস্টিকের হ্যান্ডকাফ রাখা হবে। কোনো যাত্রী অশালীন আচরণ করলে তাকে হাতকড়া পরিয়ে দেয়া হবে।
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেছেন, ‘‌আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমানে এবার থেকে আমরা প্লাস্টিকের হ্যান্ডকাফ রাখব। বিমান কর্মীদের কাছেই তা রাখা থাকবে। যাত্রীদের পাশাপাশি বিমান কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের দায়িত্ব।’‌ ২ জানুয়ারি দিল্লি–মুম্বই বিমানে বিমানবালার সঙ্গে অশালীন আচরণ করেন এক যাত্রী। গতব ছর ২১ ডিসেম্বর মুম্বই–নিউইয়র্ক উড়ানে এক ঘুমন্ত মহিলার বুকে হাত দিয়েছিলেন এক পুরুষ যাত্রী। এই দুটো ঘটনার পরই তাই এমন পদক্ষেপ নিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এক বিমান কর্মী জানিয়েছেন, ‘‌আমাদের নির্দেশ দেয়া হয়েছে বিমানে এরকম ঘটনা ঘটলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে হাতকড়া পরাতে হবে।

No comments:

Post a Comment