Sunday, January 8, 2017

অবিশ্বাস্য অভিজ্ঞতা মিশেলের

জীবনের সেরা প্রাপ্তি?‌ আমেরিকার ফার্স্ট লেডির সম্মান পাওয়া। স্পষ্টই জানিয়ে দিলেন মিশেল ওবামা। শুক্রবার রাতে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে আবেগপ্রবণ হয়ে পড়ে বারাক–পত্নী মিশেল বলেন, ‘‌এই অনুভূতিটার (‌ফার্স্ট লেডি হওয়ার)‌ কোনো তুলনা হয় না। বিরল এই সম্মান সকলে পান না। আমি পেয়েছি বলে দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই।’‌ বিদায়ের আগে জাতির উদ্দেশে বার্তাও রেখে যান মিশেল। বলেন, ‘‌ভয়কে দূরে সরিয়ে রাখতে হবে।
নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। তবেই আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসাবে বাকি দুনিয়াকে রাস্তা দেখাতে পারবে। এমনভাবে চলতে হবে, যাতে আপনাকে দেখেই বাকিরা অনুপ্রেরণা পায়।’ সন্ত্রাসবাদীদের উদ্দেশে মিশেলের বার্তা, ‘‌হিংসা দিয়ে কখনও কোনও মহৎ উদ্দেশ্য সফল করা যায়নি। যদি সত্যিই সকলের ভাল চান, তাহলে আপনারাও অস্ত্র ফেলে ভালবাসার পথে এগিয়ে আসুন। সারা পৃথিবীতে অনেক ধরনের মানুষ, অনেক‌ ধরনের আদর্শ রয়েছে। এই মতপার্থক্য যেন আমাদের অন্তরায় না হয়ে ওঠে। সকলে একজোট হলে এই বৈচিত্রই আমাদের সকলের শক্তি হয়ে উঠবে।’‌ দেশের যুবসমাজের প্রতিও বার্তা রেখেছেন মিশেল। তিনি বলেছেন, ‘‌আমেরিকার ভবিষ্যৎ তোমরাই। এমন উচ্চতায় নিজেদের নিয়ে যাও, যেন তোমাদের দেখে আমরা গর্ব করতে পারি। তোমাদের সকলের অবদানই দেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ।’‌‌

No comments:

Post a Comment