দৈনিক
বাংলাদেশ প্রতিদিন ও একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে
অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বালিয়াকান্দি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক
সোহেল রানা ও সাংবাদিক রুহুল আমিন বুলুর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার
দাবীতে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেস ক্লাবের আয়োজনে
মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বালিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার
রহমান আতিকের সভাপতিত্বে সাধারন সম্পাদক সোহেল রানার পরিচালনায় মানববন্ধনে
বক্তৃতা করেন, চ্যানেল টুয়েন্টি ফোরের রাজবাড়ী জেলা প্রতিনিধি সুমন
বিশ্বাস,
নিউজ টুয়েন্টি ফোরের রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম,
বালিয়াকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি এস,এম রাহাত হোসেন ফারুক, সহ-সভাপতি
নুর আলম সিদ্দিক, যুগ্ন সাধারন সম্পাদক রফিকুজ্জামান লিটন, সাংগঠনিক
সম্পাদক শহিদুল আলম মিয়া মিলন, ধর্মীয় সম্পাদক রুহুল আমিন বুলু, দপ্তর
সম্পাদক পারভেজ মিয়া প্রমুখ। মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন শ্রেণী-পেশার
মানুষ অংশগ্রহন করেন। বক্তারা দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও একুশে টেলিভিশনের
সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বালিয়াকান্দি
প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক রুহুল আমিন বুলুর উপর
হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবী জানান।

No comments:
Post a Comment