Tuesday, January 24, 2017

‘দ. চীন সাগরে আন্তর্জাতিক অধিকার রক্ষা করবে আমেরিকা’

দক্ষিণ চীন সাগরে চীনের একাধিপত্য কায়েম করার চেষ্টার বিরুদ্ধে আবারো হুঁশিয়ারি দিল আমেরিকা৷ সোমবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, দক্ষিণ চীন সাগরে তাদের আন্তর্জাতিক বাণিজ্যিক অধিকার রক্ষা করবে আমেরিকা৷ অর্থাৎ ওই অঞ্চল দিয়ে মার্কিন বাণিজ্যিক তরিগুলোর যাত্রা পথ রক্ষা করবে তারা৷ মুখপাত্র শেন স্পাইসার জানিয়েছেন, দক্ষিণ চীন সাগর কোনো একটি নির্দিষ্ট দেশের সম্পত্তি নয়৷ ফলে এটি রক্ষা করার জন্য সবরকমের চেষ্টা করবে আমেরিকা৷
বিদেশি চাপ সত্ত্বেও বিতর্কিত দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া অব্যাহত রাখবে চীন। সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপল’স ডেইলিতে। পত্রিকার সম্পাদকীয়তে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ ও সামরিক তৎপরতার বিরুদ্ধে মার্কিন পরমন্ত্রী রেক্স টিলারসনের সাম্প্রতিক বক্তব্যে একদিকে যেমন সমালোচনা করা হয়েছে৷ অন্যদিকে, কোনো ধরণের উস্কানি থেকেও বেইজিং সরে আসবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে চীন।

No comments:

Post a Comment