Tuesday, January 17, 2017

যুবদল কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা

সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত অন্য তিনটি শীর্ষ পদ পেয়েছেন সিনিয়র সহসভাপতি পদে মোরতাজুল করিম বাদরু, প্রথম যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মামুন হাসান। কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে। একই সাথে যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণেরও আংশিক কমিটি করা হয়েছে। এ আংশিক কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য পেশ করবে। মহানগর উত্তরের কমিটিতে আছেন- সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন,
সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফউদ্দিন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল। যুবদল ঢাকা মহানগর দক্ষিণ সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে আছেন সভাপতি রফিকুল আলম মজনু, সিনিয়র সহসভাপতি শরিফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোওলা শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আর টি মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ শাহ ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন খান শাহীন। গত রাতে ঘোষিত এ তিনটি কমিটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেন।

No comments:

Post a Comment