Tuesday, January 17, 2017

হোটেলের কক্ষ থেকে লাশ উদ্ধার

রাজধানীর তেজগাঁও এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রয়্যাল গ্র্যান্ড নামে ওই হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম মীর হোসেন (৫২)। বাড়ি জিগাতলার হাতেমবাগ রোডে বলে হোটেলের রেজিস্টারে লিপিবদ্ধ আছে বলে জানিয়েছে পুলিশ। রয়্যাল গ্র্যান্ড হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান,
মীর হোসেন ১৫ জানুয়ারি ওই হোটেলে একটি কক্ষ ভাড়া করেছিলেন। গতকাল রাত সাড়ে ৯টার পর হোটেলের কর্মচারীরা তাকে রাতের খাবারের জন্য ডাকতে গেলে ভেতর থেকে সাড়া দেননি তিনি। রাত ১০টার দিকে তেজগাঁও থানায় খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে থানার এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা খুলে মীর হোসেনের লাশ উদ্ধার করে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আবদুর রাজ্জাক।

No comments:

Post a Comment