খুলনায়
চিকিৎসক গৌরাঙ্গ চন্দ্র দাস হত্যামামলায় আদালত আসামি ক্লিনিকের ওয়ার্ডবয়
রাসেল ঢালীকে মৃত্যুদণ্ড দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত দায়রা
জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি
রাসেল ঢালী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা
যায়, নগীর ফুলবাড়ী গেটের কুয়েট রোডস্থ মৈত্রী নার্সিং হোমের ওয়ার্ড বয়
রাসেল ঢালীর সাথে একই ক্লিনিকে কর্মরত একজন নার্সের সঙ্গে প্রেমের সম্পর্ক
গড়ে ওঠে। ঘটনাটি টের পেয়ে ক্লিনিকের মালিক ডা. গৌরাঙ্গ তাকে নার্সের সঙ্গে
প্রেম করতে নিষেধ করেন। এতে রাসেল তার ওপর ক্ষুব্ধ হয়। এর জের ধরে ২০১৩
সালের ১৭ নভেম্বর বিকাল তিনটার দিকে রাসেল ক্লিনিক মালিক ডা. গৌরাঙ্গ
চন্দ্র দাসকে ক্লিনিকের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই নিহত চিকিৎসকের স্ত্রী মিতা রানী
ভৌমিক ওয়ার্ডবয় রাসেলকে একমাত্র আসামি করে খানজাহান আলী থানায় হত্যামামলা
দায়ের করেন।

No comments:
Post a Comment