বিচারপতি
মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে আজ বসছেন না সুপ্রিমকোর্টের আপিল
বিভাগ।এছাড়াও হাইকোর্ট বিভাগের কোনো বেঞ্চও আজ বসবেন না।
বিচারপতির
মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবকাশকালীন ছুটির পর আজ
(সোমবার) প্রথম কার্যদিবস ছিল। সোমবার সকাল সাড়ে ১০টার পর সুপ্রিমকোর্ট
প্রাঙ্গণে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায়
প্রধান বিচারপতি এসকে সিনহা মাইকে এ ঘোষণা দেন।
উল্লেখ্য, রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান ছানা মারা যান। দীর্ঘদিন তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

No comments:
Post a Comment