যে
সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা
জারি করা হয়েছে, গ্রিনকার্ডধারীরা তার আওতামুক্ত থাকবেন। মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে রোববার একথা বলা হয়েছে।
ট্রাম্পের এই নির্দেশ কার্যকরে বিভ্রান্তি দেখা দেয়ায় নতুন এ সিদ্ধান্ত নিল
কর্তৃপক্ষ। হোয়াইট হাউসের সম্মেলনকক্ষে এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা
সাংবাদিকদের বলেন,
‘জাতীয় স্বার্থ বিঘ্নিত হলেও গ্রিনকার্ডধারীরা এই
নির্বাহী আদেশের আওতামুক্ত থাকবেন।’ তিনি বলেন, রোববার দুপুর পর্যন্ত এক শ'
৭০ জন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্যে আবেদন করেন এবং নির্বাহী আদেশের
আওতামুক্ত রেখে তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে। তিনি বলেন, ‘মার্কিন ভূখণ্ডে
এদের প্রবেশের বিষয়টি জাতীয় নিরাপত্তার সাথে সম্পৃক্ত। তাই আমরা
নিরাপত্তার ঝুঁকির বিষয়টি যাচাই-বাছাই শেষে দ্রুত এদের প্রবেশ করতে দেয়া
যাবে বলে আশা করছি।’

No comments:
Post a Comment