পাকিস্তান
তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প তার দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করুক বলে কামনা করছেন তিনি। তা
হলে পাকিস্তানিরা নিজ দেশের সমস্যা সমাধানের দিকে নজর দেবে বলে জানান
তিনি। ইমরান বলেন, আমি কামনা করি ট্রাম্প পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করে
দিক, তা হলে নিজের দেশকে ভালো করার চেষ্টা করবে পাকিস্তানিরা।
সোমবার
শাহিওয়ানে দলীয় সমাবেশে এ সব কথা বলেন সাবেক এই ক্রিকেট তারকা। তিনি আরো
বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মাথা ব্যাথা হলেও তার চিকিৎসার জন্য
বিদেশে ছুটে যান তিনি। কিন্তু ভিসা নিষেধাজ্ঞা বহাল থাকলে পাকিস্তানকে নিজ
পায়ে দাঁড়ানোর উপযুক্ত করার চেষ্টা সবাই করবেন বলে জানান তিনি।

No comments:
Post a Comment