সিলেটের
ওসমানীনগরে সাংবাদিক আব্দুস সালাম জিবুর (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে
পুলিশ। নিহত জিবু উপজেলার তাজপুর ইউপির মৃত ক্বারী মাহমুদ আলীর ছেলে। সে এক
সময় ওসমানীনগর উপজেলা প্রতিনিধি হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করতো।
সোমবার সকাল ৯টার দিকে জিবুর বসত ঘরের ড্রইংরুমের সিলিং ফ্যানের সঙ্গে
ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা
যায়, রোববার রাতে জিবু পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে
ড্রইংরুমে কম্পিউটারে কাজ করতে বসে। আর পরিবারের অন্যান্যরা শুয়ে পরেন।
সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে ড্রইংরুমে ফ্যানের সঙ্গে জিবুর ঝুলন্ত
লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। জিবুর বড় ভাই তাজপুর
ডিগ্রি কলেজের সাবেক জিএস আব্দুল কুদ্দুস বলেন, প্রতিদিনের ন্যায় সবার
সঙ্গে রাতের খাবার খেয়ে ড্রইংরুমে কম্পিউটারে কাজ করতে বসেছিল জিবু। আমরা
ঘুমিয়ে পড়ি। সকালে ড্রইংরুমের ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।
কিন্তু কি কারণে সে এমন কাজ করল আমরা জানি না। ওসমানীনগর থানার এসআই রতন
দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিবুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের
জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

No comments:
Post a Comment