যুক্তরাষ্ট্রে
শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে এক নির্বাহী আদেশে সই করেছেন দেশটির
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অনুসারে, ১২০ দিন
পর্যন্ত শরণার্থীদের ঢুকতে দেবে না যুক্তরাষ্ট্র। আর এরপরও পরবর্তী নির্দেশ
না দেওয়া পর্যন্ত সিরীয় শরণার্থীরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না। সিরিয়া
ছাড়াও আরও ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিক বা অভিবাসীদের ওপর কড়া নিয়ম জারি
করেছেন ট্রাম্প।
রয়টার্সের খবরে হোয়াইট হাউসের বরাত দিয়ে জানানো হয়,
সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিক অথবা
অভিবাসীরা ৯০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ঢুকতে কড়াকড়ির মুখে পড়বে। এএফপির
খবরে বলা হয়, এই সময় পর্যন্ত এসব দেশের নাগরিকেরা ভিসার জন্য আবেদন করার
অনুমতি পাবে না। গতকাল শুক্রবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে
ট্রাম্প বলেন, ভবিষ্যতে সিরীয় শরণার্থীদের মধ্যে খ্রিষ্টানদের অগ্রাধিকার
দেওয়া হবে। পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী জেন জেমস ম্যাটিসের শপথ অনুষ্ঠানে
অংশগ্রহণের পর ট্রাম্প ওই নির্বাহী আদেশে সই করেন।

No comments:
Post a Comment