টিভি
নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা
হিসেবেও অভিষেক হয়েছে তার। চলতি সপ্তাহ তার নির্মিত ‘ভালোবাসা এমনই হয়’
ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি নির্মাণের গল্প ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে আজকের
‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
*ভালোবাসা এমনই হয় মুক্তির দু’দিন হল। দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন?
**একটি ছবির দর্শকদের প্রতিক্রিয়া বুঝতে হলে মিনিমাম এক সপ্তাহ সময় তো দিতেই হবে। এখন সে সময়টাই দিচ্ছি। তবে মুক্তির প্রথম দিনেই অনেকের কাছ থেকে প্রশংসা পাচ্ছি। বলছেন ভালো কিছু হয়েছে। সামনে এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন।
*ছবির বিশেষ কী রয়েছে। যা দর্শকদের আগ্রহ বাড়াবে?
**এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই নিজের সর্বোচ্চটাই ঢেলে দেয়ার চেষ্টা করেছি। তবে ছবিটি দর্শক আগ্রহের প্রধান দিক হচ্ছে এর গল্প। (লেখকের নাম) গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। প্রেম, রোমান্স, কমেডি এবং ফাইট সবকিছুই রয়েছে এতে। পাশাপাশি বেশকিছু মেসেজও রয়েছে।
*নির্মাণে কি এখন থেকে নিয়মিত দেখা যাবে?
**মাত্র তো শুরু করলাম। দেখা যাক কী হয়। আর এটা তো নির্ভর করে দর্শকদের ওপর। দর্শক যদি চায় নির্মাণে নিয়মিত হব।
*আর অভিনয়?
**অভিনয়ে তো নিয়মিতই আছি। তবে নানামুখী ব্যস্ততার কারণে আগের মতো হয়তো অভিনয়ে সময় দেয়া হচ্ছে না। বেশ কয়েকটি নাটকে অভিনয়ের জন্য কথা হচ্ছে। আলোচনা শেষ হোক তারপরই অভিনয় শুরু করব। য় অনিন্দ্য মামুন

No comments:
Post a Comment