Monday, January 23, 2017

সিলেটে টিলা ধসে ২ শ্রমিকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় টিলা ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার শাহ আরেপিন টিলা (শারপিন টিলা নামে পরিচিত) খুঁড়ে পাথর উত্তোলনের সময় তাদের মৃত্যু হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানার চেষ্টা করছে। সুজ্ঞান চাকমা বলেন, ওই এলাকা দুর্গম হওয়ায় বিস্তারিত কিছু জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রসঙ্গত, সীমান্তবর্তী শাহ আরেপিন টিলা খুঁড়ে পাথর উত্তোলন নিষিদ্ধ। তবু দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এর আগেও এ টিলায় ধসে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

No comments:

Post a Comment