চীনে
ভারী কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির দক্ষিণ ও
মধ্যাঞ্চলে বুধবার মহাসড়কসমূহ বন্ধ এবং ফ্লাইট বিলম্বিত করা হয়েছে।
স্থানীয়
সময় সকাল সাড়ে ৮টায় বেইজিংয়ের ট্রাফিক পুলিশ মহাসড়কগুলোর বেশ কয়েকটি
স্টেশন বন্ধ করে দিয়েছে। এগুলোর মধ্যে রাজধানীর সাথে উত্তর-পূর্বাঞ্চলের
হারবিন ও পূর্বাঞ্চলের সাংহাই ও পার্শ্ববর্তী তিয়ানজিন মিউনিসিপালটির
যোগযোগ স্থাপনকারী কয়েকটি লিংক রোডও রয়েছে। বুধবার সকালে চীনের মধ্যাঞ্চলীয়
হেনান প্রদেশের ঝেংঝৌ জিনঝেং আন্তর্জাতিক বিমানবন্দরে দিবা ফ্লাইটগুলোর
দৃশ্যমানতা ছিল মাত্র ৫০ মিটার। এই কারণে গত দুই দিনে বিমানবন্দরটির প্রায়
১৮০টি ফ্লাইট বাতিল করা হয়। শুক্রবার থেকে চীনের অনেক অঞ্চল ভারী কুয়াশায়
ঢাকা পড়ে আছে। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

No comments:
Post a Comment