ফিলিপাইনের
দক্ষিণাঞ্চলের একটি জেলখানায় হামলা চালিয়ে দেড় শতাধিক বন্দিকে মুক্ত করে
নিয়ে গেছে বন্দুধারীরা। আজ বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। একটি মুসলিম
বিদ্রোহী গ্রুপের সাথে যুক্ত এক সশস্ত্র দল এ হামলা চালিয়েছে। এ সময় এক
কারারক্ষী নিহত হয়েছেন। কর্মকর্তারা একথা জানিয়েছে। ভোর রাতে নর্থ
কোটাবাটোর কারাগারে শতাধিক সশস্ত্র লোক হামলা চালায়।
এ সময় কারারক্ষীদের
সাথে হামলাকারীদের দুই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে। জেলখানার প্রহরী পিটার
জন বোনগাত স্থানীয় টেলিভিশন এবিএস-সিবিএনকে বলেন, ‘আমাদের হেফাজত থেকে
তাদের সহযোদ্ধাদের উদ্ধারের জন্যই এ হামলা চালানো হয়েছে। এটি ছিল একটি
উদ্ধার অভিযান।’ তিনি আরো জানান, অতর্কিত এই হামলায় কারারক্ষীরা সম্পূর্ণ
বিপর্যস্ত হয়েছে। তিনি আরো জানান, প্রধান মুসলিম বিদ্রোহী গ্রুপ মোরো
ইসলামিক লিবারেশন ফ্রন্ট ভোর রাতের এ হামলার নেতৃত্ব দেয়। সামরিক ও পুলিশ
কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় বা এই হামলার কারণ সম্পর্কে
নিশ্চিত হতে পারেনি। তবে পলাতক ও হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

No comments:
Post a Comment