আলোচিত
সাত খুনের মামলায় দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক র্যাব
কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ মোহাম্মদ ও এসআই
পুর্নেন্দ বালা। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন তারেক
সাঈদের আইনজীবী আহসান উল্লাহ। এর আগে সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের
সাবেক কাউন্সিলর নূর হোসেনও ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেন।
উল্লেখ্য, গত
১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী
চন্দন সরকারসহ সাতজনকে খুনের ঘটনায় হওয়া দুটি মামলার রায় প্রদান করেন
নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। মামলার প্রধান আসামি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের
বরখাস্তকৃত তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর
আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন
আদালত। এ মামলার ৩৫ আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
দেওয়া হয়েছে। সাত খুনের মামলায় গত ২২ জানুয়ারি ডেথ রেফারেন্সের কপি
হাইকোর্টে পৌঁছে। ২৯ জানুয়ারি অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স
শুনানির জন্য পেপারবুক তৈরির নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার
সিনহা।

No comments:
Post a Comment