Wednesday, January 4, 2017

নকলের বিরুদ্ধে রাগ নয় উচ্ছ্বসিত আসিফ

বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে ভক্তমহলে জনপ্রিয়তার তুঙ্গে এ শিল্পী। সম্প্রতি তার ২০০৩ সালে প্রকাশিত ‘তুমি নেই বলে’ গানের সুর এবং কথার সঙ্গে ভারতের ‘ওকে জানু’ ছবির গান ‘তু জো নেহি’ শিরোনামের গানটির সুর মিলে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন আসিফ। তিনি লিখেছেন, “সিনেমার নাম ওকে জানু, গানের টাইটেল ‘তু জো নেহি’, মিউজিক করেছেন শ্রদ্ধেয় এ আর রাহমান। ২০০৩ সালে প্রীতমের কথা ও সুরে আমার গাওয়া তুমি নেই বলে গানটির সরাসরি কপি।”
নকলের অভিযোগ আনা গানটিতে সুর দিয়েছেন অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রাহমান। এ প্রসঙ্গে আসিফ যুগান্তরকে বলেন, ‘এ নিয়ে আমি আমার মন্তব্য ফেসবুকে দিয়ে দিয়েছি। বিষয়টি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। বরং বেশ ভালোই লেগেছে! ব্যক্তিগতভাবে আমি এ আর রাহমানকে শ্রদ্ধা করি। তাই এটা নিয়ে কোনো ধরনের ঝামেলার মধ্যে যেতে চাই না।’ নতুন বছরে একাধিক গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত আছেন আসিফ। এছাড়া তার ভক্তদের জন্য প্রায় ৩০টির মতো গান তৈরি করেছেন। যা এ বছরের মধ্যেই প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment