প্রয়াত
নাট্য ব্যক্তিত্ব খালেদ খানের ভাগ্নি অমৃতা খান। বেশ সম্ভাবনা নিয়ে
চিত্রপাড়ায় অভিষেক হয় তার। কিন্তু সম্ভাবনা থাকলেও সিনেমার ব্যস্ততা নেই
তার। তবে নানা কারণে শোবিজ অঙ্গনে আলোচিত সমালোচিত হয়ে আসছেন এ তারকা। এবার
নতুন বছরে নতুন করে নতুন আঙ্গিকে উদযাপন করলেন অমৃতা। এর পেছনে যথেষ্ট
কারণও রয়েছে। আর সেটি হচ্ছে বছরের শুরুটা তার নতুন ছবিতে অভিনয়ের মাধ্যমেই
শুরু হচ্ছে। দীর্ঘদিন বিরতির পর জনপ্রিয় অভিনেতা ও সফল প্রযোজক মনোয়ার
হোসেন ডিপজলের একটি ছবির মাধ্যমে আবারও পর্দায় আসছেন তিনি। ছবিটির নাম ‘এক
কোটি টাকা’।
এটি পরিচালনা করবেন ছটকু আহমেদ। অতীতের মতো এ ছবিতেও অভিনয়
করবেন তিনি। ডিপজলের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা রেসি আর অমৃতার
বিপরীতে অভিনয় করবেন বাপ্পী সাহা। নতুন এই ছবিতে অভিনয় প্রসঙ্গে অমৃতা খান
বলেন, নতুন বছরে নতুন উপহারের ঘোষণা দিলাম দর্শকদের। ডিপজল ভাইয়ের ছবি
মানেই তো আলোচিত ছবি। এ ছবিতে আমাকে নেয়া হয়েছে। তাই সবার কাছে আমি কৃতজ্ঞ ।
আশা করি ভালো কিছু উপহার দিতে পারব।’ উল্লেখ্য, এর আগে দুটি ছবিতে কাজ
করেছেন অমৃতা খান। কিন্তু দর্শক হৃদয়ে স্থান করে নিতে পারেননি তিনি। নতুন এ
ছবির মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পারবেন বলে আশা করছেন এ নায়িকা।

No comments:
Post a Comment