পাবনার
ঈশ্বরদী উপজেলায় পুলিশ পরিচয়ে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে হাফিজ (৩০) নামে এক
মাছ ব্যবসায়ীকে খুন করা হয়েছে। শনিবার রাতে ঈশ্বরদী-পাবনা রোডের ডুলটি
বাজারের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী হাফিজ উপজেলার ঢুলটি এলাকার আব্দুর
রাজ্জাকের ছেলে। জানা গেছে, মাছ ব্যবসায়ী হাফিজ দাশুড়িয়া বাজার থেকে মাছ
বিক্রি শেষে ভ্যানচালক আব্বাস আলীকে নিয়ে বাড়ি ফিরছিলেন।ডুলটি বাজারের কাছে
পৌঁছামাত্র মোটরসাইকেলে তিন সন্ত্রাসী তাদের গতিরোধ করে ‘আমরা পুলিশের
লোক’ বলে পরিচয় দেয়।
এসময় তোমরা ইয়াবা ব্যবসা করো বলেই সন্ত্রাসীরা হাফিজকে
ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পরই ঈশ্বরদী হাসপাতালে নেয়ার পথেই
হাফিজের মৃত্যু হয়। ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই তালুকদার বলেন, ভ্যানচালক
আব্বাস আলী, নিহতের মামা ইউসুব আলী এবং বাবা, চাচার এলোমেলো বক্তব্যে
ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা
করা হতে পারে। তাছাড়া নিহতকে ছুরিকাঘাত করা হলেও তার শরীরে কোনো রক্তের
আলামত পাওয়া যায়নি। তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে।

No comments:
Post a Comment