ময়মনসিংহের
মুক্তাগাছায় আওয়ামী লীগ ও বিএনপির শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান
করেছেন। এদের মধ্যে অন্তত ১০ জন ইউপি সদস্য রয়েছেন। শনিবার রাতে শহরের
দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও তথ্য
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি
এমপির হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগ দেন।
মুক্তাগাছার ৬ নং মানকোন
ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম জগ্লুর নেতৃত্বে যোগদানকারী ইউপি সদস্যরা
হলেন, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, জাহানারা বেগম, দেলোয়ারা বেগম, নাজনীন
আক্তার লাভলী, মমতাজ বেগম, শিউলী খানম, মনোয়ারা বেগম প্রমুখ। যোগদান
অনুষ্ঠানে আতাউর রহমান লেলিন, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ, আমজাদ
হোসেন আকন্দ, জসিম উদ্দিন মাস্টার, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহেদসহ উপজেলা
জাতীয় পার্টি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

No comments:
Post a Comment