Wednesday, January 4, 2017

ট্রেনের ধাক্কায় দুমকে গেল প্রাইভেট কার, হতাহত ৫

চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া বেলতলা রেলগেটে ট্রেনের ধাক্কায় দুমরে মুচরে গেল প্রাইভেট কার। আর এতে রাফিন নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে নিহত রাফিনের বাবা-মা-বোন-নানা। এরা সবাই প্রাইভেট কারের যাত্রী। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়,
জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন মেয়ে, জামাই, নাতি, নাতনিদের সাথে নিয়ে প্রাইভেটকার যোগে চুয়াডাঙ্গা আসছিল। পথিমধ্যে বেলতলা রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লাগে। এতে গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় শিশু রাফিন। আহত হয় পিতা রিপন, মাতা এ্যানি, বোন রাফিয়া ও নানা খোকন খান।

No comments:

Post a Comment