চুলকানি
নামে পরিচিত একটি মারাত্বক ছোঁয়াচে চর্মরোগ হলো পাঁচড়া। অপরিষ্কার,
অপরিচ্ছন্ন, ঘনবসতিপূর্ণ পরিবেশ থেকে ত্বকে এই চর্মরোগ দেখা দেয়।
পাঁচড়া
ছাড়া আরও চুলকানি রোগ আছে যেমন : খুজলি ও দাঁদ। এগুলোও আমাদের দেশের
রোগীদের কমন সমস্যা। পাঁচড়ায় শিশুরা বেশি আক্রান্ত হয়। আঙুলের মাঝে,
কবজিতে, কোমরে ও যৌনাঙ্গের চারপাশে ছোট ছোট ফুঁসকুড়ি দেখা যায়। ফুসকুড়িতে
পুঁজ বা পানি জমে, জ্বর থাকে, চুলকালে আরাম পাওয়া যায়। শুধু শিশুরা নয়
বড়রাও এ রোগে আক্রান্ত হয়। এটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, চিকিৎসকের পরামর্শে
রোগীসহ পরিবারের সবাই একসঙ্গে এর চিকিৎসা নিতে হবে। কোনো কোনও রোগী বারবার এ
সমস্যায় আক্রান্ত হলে কিডনিতে সমস্যা হতে পারে। পাঁচড়া অনেক যন্ত্রণা
দায়ক রোগ তবে এটা প্রতিরোধ সম্ভব। আসুন জেনে নিই কীভাবে :
* চুলকানির স্থান প্রতিদিন পরিষ্কার করতে হবে। গোসলের সময় জীবাণুনাশক সাবান দিয়ে আক্রান্ত স্থান ভালভাবে ধুয়ে ফেলুন, এবং অবশ্যই লক্ষ্য রাখুন সাবানটি যেন আপনার পরিবারের অন্য কোনও সদস্য ব্যবহার না করে।
* পরিষ্কার অন্তর্বাস ব্যবহার করুন। একদিন ব্যবহারের পরেই ধুয়ে পরিষ্কার করে ভালো ভাবে রোদে শুকিয়ে নিন।
* চুলকাবেন না। যত বেশি চুলকাবেন ততই তা শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে।
* আক্রান্ত স্থান যথা সম্ভব শুষ্ক রাখার চেষ্টা করুন। প্রত্যেক বার টয়লেট ব্যবহারের পর, বেশি করে পানি ব্যবহার করে আক্রান্ত স্থান মুছে ফেলুন।
* সুতির অন্তর্বাস পরিধান করুন। বেশী টাইট পোশাক পরবেন না। গোপন অঙ্গে চুলকানি হলে ঢিলেঢালা পোশাক পরাই ভালো।
* চুলকানি রোগ থাকা অবস্থায় আপনার বিছানাপত্র আলাদা করে রাখুন। এই রোগ সেরে গেলে বিছানাপত্র জামা কাপড় কড়া রোদে শুকিয়ে নিন।
* চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করুন।
শিশু হাসপাতাল, শ্যমলী, ঢাকা

No comments:
Post a Comment