Sunday, January 22, 2017

তৃতীয় দিনের খেলা ভেস্তে যাওয়ার শংকা

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার শংকা দেখা দিয়েছে। সকাল থেকেই মুসুলধারে বৃষ্টি হচ্ছিল ক্রাইস্টচার্চে। একইসঙ্গে আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে সারাদিনই বৃষ্টি অব্যাহত থাকবে। ইএসপিএন ক্রিকইনফোর ওয়েবসাইটে জানানো হয়, যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে সারাদিনেও খেলা না হতে পারে। তাছাড়া মাঠের আউটফিল্ডও পুরোটা ঢাকা হয়নি। তাই শেষ বিকালে বৃষ্টি থামলেও মাঠ তৈরি করে আর খেলা শুরু করা সম্ভব নাও হতে পারে।
দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৬০ রান। বাংলাদেশের থেকে এখনও তারা ২৯ রানে পিছিয়ে। হেনরি নিকলস ৫৬ এবং টিম সাউদি ৪ রানে অপরাজিত থেকে ব্যাট করতে নামবেন।  দ্বিতীয় দিনেও ছিল বৃষ্টির বাগড়া। ১৯ ওভার কম খেলতে হয়েছে এদিন। এর আগে টসে হেরে প্রথম ইনিংসে সবক'টি উইকেট হারিয়ে ২৮৯ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। ১ম টেস্টে ইতিমধ্যে জিতে নিয়ে ১-০ টেস্টে এগিয়ে রয়েছে কিউইরা। তাই সিরিজে ড্র করতে এই টেস্ট জিততে হবে টাইগারদের।

No comments:

Post a Comment