Sunday, January 22, 2017

ছয় শহরে আইয়ুব বাচ্চুর গিটারের ঝংকার

এতদিন গান গেয়েই স্টেজ মাতিয়েছেন কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু। এশিয়ার সেরা গিটারিস্ট হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। এবার সেই গিটারের খেল দেখাতে আসছেন এই ব্যান্ড লিজেন্ড। আগামী মার্চ মাস থেকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, রাজশাহী এবং খুলনা শহরে ধারাবাহিকভাবে গিটার উৎসব উদ্যাপন করবেন আইয়–ব বাচ্চু। এ গিটার উৎসবের নাম দিয়েছেন ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’। এরইমধ্যে উৎসবের পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি। চলছে নিয়মিত প্র্যাকটিসও। এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘সবসময় তো মঞ্চে গান করি।
যদি বেঁচে থাকি তাহলে আরও গাইতে পারব। কিন্তু এরইমধ্যে ভক্ত-শ্রোতাদের জন্য নতুন কিছু করার প্রয়োজন অনুভব করলাম। সে লক্ষ্যেই গিটারের উৎসব আয়োজন করা। বিভিন্ন সময়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে আমি এমন অনেক ভক্ত পেয়েছি যারা শুধু আমার গিটারের সুরেলা শব্দই শুনতে চেয়েছেন। সেসব গিটারপাগল ভক্তদের জন্যই দেশের ছয়টি জেলা শহরে আমার এ আয়োজন।’ এ সময়ের মধ্যে বিভিন্ন স্টেজ শো নিয়েও ব্যস্ত থাকবেন এ ব্যান্ড তারকা। পাশাপাশি আজ চ্যানেল আইতে ‘গানের উৎসব’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন তিনি।

No comments:

Post a Comment