Saturday, January 7, 2017

বঙ্গবন্ধু মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment