নওগাঁর
পোরশার নিতপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নাইমুল
হক (৪০) ও জিয়াউর রহমান (২৫) নামে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাতে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া
বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
দুই বাংলাদেশী হলেন- উপজেলার
বিষ্ণপুর গ্রামের খোশ মোহাম্মদের ছেলে নাইমুল হক এবং ইসলামপুর গ্রামের মৃত
মহুবুলের ছেলে জিয়াউর রহমান। জানা গেছে, শুক্রবার রাতে ৭/৮ জন বাংলাদেশী
রাখাল ভারতের ক্যাদারীপাড়া সীমন্ত দিয়ে গরু নিয়ে আসার সময় ক্যাদারীপাড়া
বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এতে অন্যরা পালিয়ে আসতে পারলেও নাইমুল হক ও
জিয়াউর রহমানকে আটক করে নিয়ে যায় বিএসএফ। বিজিবি ১৪ সহ-অধিনায়ক মেজর
আশরাফুজ্জামান বলেছেন ভিন্ন কথা। তার ভাষ্য, বিএসএফের হাতে আটক ওই দুই
বাংলাদেশী ভারতের দাল্লা হাই স্কুল মাঠে মাদক সেবন করছিল। এ অবস্থায় দাল্লা
পুলিশ তাদের আটক করে। আটকদের ফিরিয়ে আনতে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে
যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।

No comments:
Post a Comment