বেনাপোলের
রজনীগন্ধা নামে একটি আবাসিক হোটেল থেকে রোববার রাত সাড়ে ৯ টার দিকে মো.
সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল বাজারস্ব
হাজী মুহাম্মদ উল্লাহ সুপার মার্কেটের রজনীগন্ধা আবাসিক হোটেলের ২২ নম্বর
কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম ঢাকার সাভারের মোতাহের
ইসলামের ছেলে। হোটেল কতৃপক্ষ জানাই,সাইফুল গত ১৯ তারিখ রাতে হোটেলে রুম
ভাড়া নেয়।
রোববার রাতের খাবারের জন্য ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো
সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে জানালার গ্লাস ভেঙ্গে ভিতরে ফ্যানের সাথে
ঝুলান্ত লাশ দেখতে পেয়ে, পুলিশের খবর দেয়া হয়। পুলিশ ঘটনা স্থল থেকে সাইফুল
ইসলামের লাশ উদ্ধার করে। বেনাপোল পোর্ট থানা ওসি অপুর্ব হাসান জানান, নিহত
সাইফুল কিভাবে মারা গেছে নাকি হত্যা করা হয়েছে তা ময়না তদন্ত না করে কিছু
বলা সম্ভব না। লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে।

No comments:
Post a Comment