খাগড়াছড়ির
মহালছড়ি ও রাঙ্গামাটির নানিয়ারচর সীমান্তবর্তী এলাকায় দুইটি মালবাহী
গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে বেতছড়ি এলাকায় চট্টগ্রাম
থেকে ছেড়ে আসা মহালছড়ি বাজারের ব্যাবসায়ীদের দুইটি মালামালবাহী গাড়িতে
অগ্নিসংযোগসহ লোকজনকে মারধর করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তিনজন আহত
হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের তাৎক্ষনিকভাবে মহালছড়ি সদর হাসপাতালে ভর্তি
করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে এ ঘটনার প্রতিবাদে মহালছড়ি
বাজারের ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে সব দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ করে
দিয়েছে। মহালছড়িতে জনমনে উত্তেজনা, ভয় ও আতংক বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনার
আশংকায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment