জেলার
নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীর ২দিনের
রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে
জানান, সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার ৭দিনের রিমান্ড আবেদন
জানিয়ে আদালতে তোলা হয়। তবে এদিন রিমান্ড আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত
হয়নি। পরে মঙ্গলবার দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চীফ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম আসামি সুরুজ আলীর
দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে
নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রাম থেকে সুরুজ আলীকে গ্রেফতার করে জেলা
গোয়েন্দা (ডিবি) পুলিশ। উল্লেখ্য, নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলার ঘটনার
সঙ্গে প্রাথমিক সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগ সাময়িক বহিস্কার
করে চাপাইর তলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলীকে।

No comments:
Post a Comment