গাজীপুরে
আজ শনিবার ট্রেনে কাটা পড়ে এক মহিলা নিহত হয়েছেন। আনুমানিক ৩০ বছর বয়সের
নিহত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই দাদন
মিয়া জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্বচান্দনা এলাকায় শনিবার সকালে
ঢাকা-ময়মনসিংহ রেলপথ পার হচ্ছিলেন এক মহিলা (৩০)।
এসময় ঢাকা থেকে
জামালপুরগামী কমিউটার ট্রেনের নীচে কাটা পড়ে সে দ্বিখন্ডিত হয়ে যান। এতে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ
উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় পাওয়া
যায়নি। তার পরণে লাল-সবুজ-সাদা প্রিন্টের কামিজ এবং সবুজ সালোয়ার রয়েছে।

No comments:
Post a Comment