Monday, January 23, 2017

চতুর্থ দিনের শুরুতেই টিম সাউদিকে ফেরালেন সাকিব

ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে পণ্ড হয়ে গেলেও সোমবার চতুর্থ দিনের খেলা মাঠে গড়িয়েছে। দিনের শুরুতেই বিপজ্জনক হয়ে উঠার আগেই ব্যক্তিগত ১৭ রান এবং দলীয় ২৮৬ রানের মাথায় টিম সাউদিকে সাজঘরে ফিরিয়ে দেন সাকিব আল হাসান।
সাকিবের বলে ক্যাচ ধরেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় দিনের খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে এসেছিল বাংলাদেশ। সাকিব মাত্র ৯ বলের মধ্যে মিচেল স্যান্টনার, বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে দিয়েছিলেন। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৬০। এ নিয়ে দ্বিতীয় টেস্ট সাকিবের ঝুড়িতে জমা পড়ে ৪টি মূল্যবান উইকেট।

No comments:

Post a Comment