১০
সপ্তাহের ভারত সফরে অষ্টম ম্যাচে এসে প্রথম জয় পেল ইংল্যান্ড। কলকাতায় কাল
তৃতীয় ও শেষ ওডিআইতে ইংল্যান্ড (৩২১/৮) পাঁচ রানে হারিয়েছে ভারতকে
(৩১৬/৯)। স্বাগতিকরা অবশ্য হার দিয়ে শেষ করলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
২-১ এ জিতে নিল। ৩২২ তাড়া করতে নামা ভারত এগোচ্ছিল ৭৫ বলে ৯০ রান করা কেদার
যাদবের ওপর ভর করে। সিরিজসেরা কেদার এক বল বাকি থাকতে আউট হন। সেখানেই
থেমে যায় বিরাট কোহলির ভারতের জয়ের চাকা। সিরিজে রেকর্ড ২০৯০ রান হল।
যা
তিন ম্যাচের ওডিআই সিরিজে সর্বোচ্চ। ইংল্যান্ডের জয়ে ভূমিকা রেখেছেন
ম্যাচসেরা বেন স্টোকস (৩৯ বলে অপরাজিত ৫৭ ও ৬৩ রানে তিন উইকেট) এবং ক্রিস
ওকস (১৯ বলে ৩৪ ও ৭৫ বলে দুই উইকেট)। ইংল্যান্ড ৩২১/৮, ৫০ ওভারে (জ্যাসন রয়
৬৫, বিলিংস ৩৫, বেয়ারস্টো ৫৬, মরগ্যান ৪৩, বাটলার ১১, স্টোকস ৫৭*, ওকস৩৪।
পান্ডিয়া ৩/৪৯, জাদেজা ২/৬২)। ভারত ৩১৬/৯, ৫০ ওভারে (কোহলি ৫৫, যুবরাজ ৪৫,
ধোনি ২৫, কেদার যাদব ৯০, পান্ডিয়া ৫৬। ওকস ২/৭৫বল ২/৫৬, স্টোকস ৩/৬৩)। ফল :
ইংল্যান্ড ৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : স্টোকস (ইংল্যান্ড)। ম্যান অব
দ্য সিরিজ : কেদার যাদব (ভারত)। ক্রিকইনফো।

No comments:
Post a Comment