ওয়েস্টহ্যাম
ইউনাইটেডকে ৫-০ গোলে গুড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার লন্ডন
স্টেডিয়ামে এফএ কাপের চতুর্থ রাউন্ডের খেলায় বড় এ জয় তুলে নেয় পেপ
গুয়ারদিওয়ালার শিষ্যরা। শুরু থেকেই পাবলো জাবেলতা ও ডেভিড সিলভারা
প্রতিপক্ষের গোলমুখে হামলে পড়েন। কিন্তু ওয়েস্টহ্যামের শক্ত ডিফেন্স তাদের
৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষায় রাখেন।
অবশেষে পেনাল্টি থেকে ম্যানসিটিকে এগিয়ে
দেন ইয়াইয়া তোরে। প্রথমার্ধে আরও দুটি গোল পায় ম্যানসিটি। ৪১ মিনিটে
হাভার্ড ও ৪৩ মিনিটে সিলভা গোল দুটি করেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে একটি
গোল পরিশোধের সুযোগ পেয়েছিল ওয়েস্টহ্যাম। কিন্তু তারা সেটি কাজে লাগাতে
ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে সার্জিও আগুয়েরা ব্যবধান ৪-০ করেন।
কলিন বেলকে ডিঙিয়ে করা এই গোলে নিজের একটি মাইলফলকও পূর্ণ করেন তিনি। ১৫৪
গোল নিয়ে ম্যানসিটির তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন আগুয়েরা।

No comments:
Post a Comment