গোপালগঞ্জে
সদর উপজেলায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। শনিবার ভোররাত ৪টার দিকে ঢাকা-খুলনা
মহাসড়কে উপজেলার মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার
গোলাবাড়িয়া গ্রামের জিহাদ কাজীর ছেলে রেজাউল কাজী (২২) ও একই গ্রামের
দিলদার মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (২০)।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো.
সেলিম রেজা জানান, শহর থেকে মাটি নিয়ে একটি ট্রলি বাইপাস সড়কে উঠলে
কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই
ট্রলির এক শ্রমিক নিহত হন। এসময় আহত হন চার শ্রমিক। আহতদের গোপালগঞ্জ সদর
হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসক এক শ্রমিককে মৃত ঘোষণা করেন। লাশ
ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

No comments:
Post a Comment