বুরুন্ডির
পরিবেশমন্ত্রীকে রোববার রাতে দেশটির রাজধানী বুজুম্বুরায় অজ্ঞাত
হামলাকারীরা হত্যা করেছে।
পুলিশ একথা জানিয়েছে। পুলিশের মুখপাত্র পিয়েরে
এনকুরিকিয়ে টুইট বার্তায় জানান, ‘একজন অপরাধী রাত ১২টা ৪৫ মিনিটের দিকে
পানি, পরিবেশ ও পরিকল্পনামন্ত্রী ইমানুয়েল নিইয়োনকুরুকে (৫৪) গুলি করে
হত্যা করেছে। এ সময় তিনি রোহেরোতে তার বাড়ি ফিরছিলেন।’

No comments:
Post a Comment