Sunday, January 1, 2017

ট্রাম্পকে জাতিসঙ্ঘ ছাড়ার পরামর্শ

মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জাতিসঙ্ঘ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন আলাস্কার রিপাবলিকান দলের সাবেক গভর্নর সারাহ পালিন। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি একটি প্রস্তাব পাস হওয়ার পর তিনি এ আহ্বান জানালেন। যুদ্ধবাজ হিসেবে পরিচিত সারা পালিন ব্রেইটবার্ট ডেইলি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন,
জাতিসঙ্ঘ থেকে বেরিয়ে আসার জন্য পরবর্তী প্রেসিডেন্টের সামনে দুটি পথ খোলা আছে। এর একটি হচ্ছে- জাতিসঙ্ঘের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা। তার ভাষায়, এ সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করার পর বিশ্বের যেখানে অন্যায় প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে বিশ্বের নেতা হিসেবে ন্যায় প্রতিষ্ঠা করে আমেরিকা তার সুনাম ফিরিয়ে আনতে পারে। এছাড়া, নিউইয়র্কে অবস্থিত বিশ্ব সংস্থার কর্মকাণ্ডের বিরুদ্ধে মার্কিন সরকারের বিভিন্ন অংশের কর্মকর্তারা একযোগে অবস্থান নিতে পারেন বলেও মত দেন তিনি।
সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment