নিজেদের
টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ইনিংস ঘোষণা
করে টাইগাররা। এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের। আর
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ টাইগারদের।
টেস্ট ফরম্যাটে
বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৬৩৮ রান। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার
বিপক্ষে অধিনায়ক মুশফিকুর রহিমের ২০০, মোহাম্মদ আশরাফুলের ১৯০ ও নাসির
হোসেনের ১০০ রানে কল্যাণে ৬৩৮ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায় বাংলাদেশ।
ওয়েলিংটন টেস্টের আগে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ৫৫৬
রান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫৬ রান
করেছিলো বাংলাদেশ।
টেস্ট ফরম্যাটে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ :
দলীয় সংগ্রহ ওভার প্রতিপক্ষ ভেন্যু সাল
৬৩৮ ১৯৬.০ শ্রীলঙ্কা গল ২০১৩
৫৯৫/৮ডি ১৫২.০ নিউজিল্যান্ড ওয়েলিংটন ২০১৭
৫৫৬ ১৪৮.৩ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ২০১২
৫৫৫/৬ ১৩৬.০ পাকিস্তান খুলনা ২০১৫
৫০৩ ১৫৩.৪ জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১৪
টেস্ট ফরম্যাটে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ :
দলীয় সংগ্রহ ওভার প্রতিপক্ষ ভেন্যু সাল
৬৩৮ ১৯৬.০ শ্রীলঙ্কা গল ২০১৩
৫৯৫/৮ডি ১৫২.০ নিউজিল্যান্ড ওয়েলিংটন ২০১৭
৫৫৬ ১৪৮.৩ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ২০১২
৫৫৫/৬ ১৩৬.০ পাকিস্তান খুলনা ২০১৫
৫০৩ ১৫৩.৪ জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১৪

No comments:
Post a Comment